কুলাউড়ায় সরকারি জায়গা উদ্ধার

কুলাউড়ায় সরকারি জায়গা উদ্ধার - Surma Times | Sylhet News

ku 1

সুরমা টাইমস ডেস্ক :

 

সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ১০একর সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় সরকারি জায়গা উদ্ধার করে সাইনবোর্ড টানানো হয়।

 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। উদ্ধারকৃত জায়গার মূল্য প্রায় ১০কোটি টাকা হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, সঞ্জরপুর মৌজার ১নং খতিয়ানে ৩৮নং দাগে ১০একর জমি দীর্ঘদিন ধরে ওই এলাকার ৫জন লোক দখল করে রেখেছিলেন।

 

সম্প্রতি মাপজোকের পর জায়গাগুলো সরকারি হিসেবে চিহ্নিত করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে এসব জায়গা উদ্ধার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হয়েছে। খাস জমি উদ্ধারে এ অভিযান অব্যাহত থাকবে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article