নবীগঞ্জে কালবৈশাখীর ঝড়ে বজ্রপাতে যুবকের প্রাণহানি

নবীগঞ্জে কালবৈশাখীর ঝড়ে বজ্রপাতে যুবকের প্রাণহানি - Surma Times | Sylhet News

 

234345Lightning kalerkantho picউত্তম কুমার পাল হিমেল হবিগঞ্জ প্রতিনিধিঃঃ

হবগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিগলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামে শাহ আলম(২১) নামের এক যুবক বজ্রপাতে মারা গেছে।
সে বনকাদিপুর গ্রামের আব্দুল আকিল মিয়ার পুত্র। জানাযায়,নবীগঞ্জ উপজেলার ৪ নং দিগলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের আকিল মিয়ার পুত্র শাহ আলম(২১) । গতকাল ১৬ই এপ্রিল বুধবার দুপুরে  কাদিপুর বাদে হাওড়ে ধানী জমিতে কাজ করা অবস্থায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে।
এ সময় বজ্রপাতে তার মৃত্যু ঘটে। এলাকাবাসী সুত্রে জানা যায় নিহত শাহ আলমের হার্টের সমস্যা ও ছিল।
নবীগঞ্জ উপজেলার  ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই অনিক পাল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  লাশের সুরতহাল করেন।
পরিবারের লোকজনের  কোন অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে বুঝিয়ে দেন।
★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article