খোলামেলা নাচে বিপাকে মাহি

খোলামেলা নাচে বিপাকে মাহি - Surma Times | Sylhet News

image 179271 1744546189

সুরমা টাইমস ডেস্ক :

ঈদের কাজ নিয়ে তেমন ব্যবস্থা দেখতে পাওয়া যায়নি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর। তবে নাটক দিয়ে আলোচনায় না এলেও, এক নাচের ভিডিও ঘিরে হঠাৎ আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই অভিনেত্রী।

যেখানে প্রশংসার চেয়ে প্রশ্নই উঠেছে বেশি। তবে কী ঘটেছে প্রকাশিত তার সেই ভিডিওটিকে ঘিরে?

গত শুক্রবার (১১ই এপ্রিল) ইয়ামাহার একটি ইভেন্টে অংশ নিয়ে নৃত্য পরিবেশনা করেছিলেন মাহি। সেখানে তার পরিহিত পোশাক এবং নাচের অঙ্গভঙ্গি নিয়ে প্রশ্ন তোলেন নেটিজেনরা।

 

কেউ কেউ বলছিলেন, ‘নিজেকে যেন বলিউড অভিনেত্রী মনে করছেন’! আবার কেউ বা বলছেন, ‘এত ট্রান্সপারেন্ট জামা পরেন কীভাবে তিনি।’

এসব সমালোচনা নিয়ে খানিক বিরক্ত অভিনেত্রী নিজে। এ বিষয়ে এবার মুখ খুললেন তিনি।

অভিনেত্রী বলেন, ‘আমি ইভেন্টে অংশ নিয়ে এক ঘণ্টার মতো পারফর্ম করি। পুরো নাচের মধ্যে অনেকগুলো মুদ্রা ছিল তবে সেখান থেকে কিছু অংশ নিয়ে সেটা জুম করে কেউ পাবলিশ করেছিল, যেটা দেখতেও খুব বাজে লেগেছে। এমনটা করা মোটেও উচিত হয়নি।’

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article