গোয়াইনঘাটে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল যুবকের

গোয়াইনঘাটে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল যুবকের - Surma Times | Sylhet News

126846

সুরমা টাইমস ডেস্ক :

সিলেটের গোয়াইনঘাটে ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গত শনিবার (১২ই এপ্রিল) রাতে উপজেলার জাফলং-মামারদোকান সড়কের লাখেরপাড় নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাদ্দাম আহমদ উপজেলার বল্লাঘাট এলাকার বাসিন্দা। আহতের নাম ওয়াসিম।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ জানান, ট্রাক্টরটি জাফলং থেকে ছেড়ে এসেছিল।

 

এটি লাখেরপাড় সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সাদ্দাম ও ওয়াসিম গুরুতর আহত হন।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।

বর্তমানে ওই হাসপাতালে ওয়াসিম চিকিৎসাধীন রয়েছে বলে জানান ওসি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article