‘রাজনীতিতে ভিন্নমত থাকলেও গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত’

‘রাজনীতিতে ভিন্নমত থাকলেও গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত’ - Surma Times | Sylhet News

20250322204815 814730

সুরমা টাইমস ডেস্ক :

রাজনীতিতে ভিন্নমত থাকলেও গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী সবাই একমত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গত শনিবার (২২শে মার্চ) ১২ দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, যে ঐক্য নিয়ে স্বৈরাচার বিদায় হয়েছে, সেই ঐক্য ধরে রেখে প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, স্বৈরাচারবিরোধী দলগুলোকে নিয়ে দেশের মানুষের সামনে ৩১ দফা প্রস্তাব দিয়েছিল বিএনপি। স্বৈরাচারবিরোধী আন্দোলনে যারা ছিলেন, সবার লক্ষ্য ছিল দেশ ও জনগণ। মানুষ দেখতে চায় বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দুঃখজনকভাবে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়া, শেষ হওয়া কোনো কিছুই সংস্কার নয়।

 

এ সময় মত-পার্থক্য থাকলেও আলোচনা করে সমস্যা সমাধানের আহ্বান জানান তিনি। সেই সঙ্গে ফ্যাসিবাদ সুযোগ পায় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article