মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ, হাসপাতালে ভর্তি

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিসিক মেয়র আরিফ - Surma Times | Sylhet News

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সিসিক মেয়র আরিফ - Surma Times | Sylhet Newsসিলেট, ৬ নভেম্বর: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলা সফর বাতিল করেছেন।

জানা গেছে, আজ সকালে কোম্পানীগঞ্জে যাওয়ার পর হঠাৎ বুকে ব্যথা ও শরীর ঝিমঝিম অনুভব করেন মন্ত্রী। এ অবস্থায় পূর্বনির্ধারিত সফর বাতিল করে দ্রুত তাঁকে সিলেট নগরীর আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাঁকে ভর্তি করা হয়।

মন্ত্রীর সফরসঙ্গী সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, শারীরিক অসুস্থতা দেখা দেওয়ায় স্যারকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। চিকিৎসকদের পরামর্শে তাঁকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালীন আরিফুল হক চৌধুরীর পিআরও এবং বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক শাহাব উদ্দিন শিহাব জানান, গত কয়েক মাস ধরে মালয়েশিয়া ও মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি নিয়ে টানা পরিশ্রম করছেন মন্ত্রী। এর মধ্যে শ্রমিক অসন্তোষ নিরসনের কাজে নাওয়া-খাওয়া ভুলে মন্ত্রণালয়ে কাজ করছেন তিনি। ঢাকায় থাকতেই তিনি অসুস্থ বোধ করেন। তারপরও সিলেটে মন্ত্রীর নির্বাচনী এলাকার পূর্বনির্ধারিত সফর বাতিল করেননি। কিন্তু সফরকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তিনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন বলে পারিবারিক সূত্রে জানতে পেরেছেন শাহাব উদ্দিন শিহাব।

এদিকে মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর সুস্থতা কামনা করছেন শুভাকাঙ্ক্ষীরা। সিলেটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা দ্রুত তাঁর সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বিশ্রাম ও পর্যবেক্ষণের পর তাঁর অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article