ধোপাগুল থেকে ‘জয় বাংলা ব্রিগেড’ সদস্য গ্রেফতার

ধোপাগুল থেকে ‘জয় বাংলা ব্রিগেড’ সদস্য গ্রেফতার - Surma Times | Sylhet News

news image d3061cc09bf3f57c774d7bf9ae429aa01741237135

সুরমা টাইমস ডেস্ক :

জয় বাংলা ব্রিগেড সদস্য, অর্ধডজন মামলার আসামি যুবলীগ নেতা বাবুল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত বাবুল আহমদ (৪৫) সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া আটগাঁও গ্রামের রফিক মিয়ার ছেলে। এছাড়া তিনি জয় বাংলা ব্রিগেড সদস্য, জেলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন।

গত বৃহস্পতিবার ভোরে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতোয়ালি থানার পুলিশের অভিযানে জয় বাংলা ব্রিগেড সদস্য বাবুলকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানার সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। যার মামলা (নং-১৩ (২)’২৫)।

এছাড়া রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায় তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ আরও ৬টি মামলা রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article