যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিকে জেলা ও মহানগর যুবদলের অভিনন্দন

যুক্তরাজ্য যুবদলের নবগঠিত কমিটিকে জেলা ও মহানগর যুবদলের অভিনন্দন - Surma Times | Sylhet News

o603

সুরমা টাইমস ডেস্ক :

যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ।

গতকাল বৃহস্পতিবার (২৭শে ফেব্রুয়ারি) সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন এক অভিনন্দন বার্তায় যুক্তরাজ্য যুবদলের নব গঠিত কমিটির সভাপতি আফজাল হোসেন ও সাধারণ সম্পাদক বাবর চৌধুরীর নেতৃত্বাধীন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

নেতৃবৃন্দ বলেন, যুক্তরাজ্য যুবদলের নতুন নেতৃত্ব দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে আরও গতিশীল করবে।

তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি জাতীয়তাবাদী যুবদলের চেতনা সমুন্নত রেখে প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে কার্যকর ভূমিকা রাখবে।

 

নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদলের যে লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে, তা বাস্তবায়নে প্রবাসে অবস্থানরত নেতা-কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

যুক্তরাজ্য যুবদলের নবনির্বাচিত নেতারা দেশপ্রেম, ত্যাগ ও সততার মাধ্যমে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবেন বলে তারা আশাবাদী।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article