ফেসবুকে প্রেম, মানুষটা সঠিক কি না বুঝবেন কীভাবে?

ফেসবুকে প্রেম, মানুষটা সঠিক কি না বুঝবেন কীভাবে? - Surma Times | Sylhet News

OIP 4

সুরমা টাইমস ডেস্ক :

জীবনের প্রথম প্রেমের সঙ্গে সংসার করার সৌভাগ্য সকলের থাকে না। কারও কারও জীবনে প্রেম একাধিক বার আসে।

কখনও কিশোর বেলায়, আবার কখনও যৌবনে। এখন এমন ঘটনা অনেক হয়ে থাকে। বর্তমানে কেউ রয়েছেন সিচুয়েশনশিপে, আবার কেউ ওপেন রিলেনশনশিপে।

অর্থাৎ, একজনের প্রতি দায়বদ্ধ আর কেউ নেই। কাউকে ‘কমিটমেন্ট’ দেওয়ার ঝামেলা নেই, অথচ দিব্যি প্রেম করা যায়।

তবে যা-ই হোক দিনের শেষে সঠিক মানুষটার সঙ্গে শান্তিতে থাকাই হলো আসল কথা। কিন্তু সঠিক মানুষ বাছবেন কী ভাবে?

বর্তমানে সবাই সমাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। পরিচিত কিংবা অপরিচিত মানুষের সঙ্গে আলাপচারিতা সবই সম্ভব ফেসবুকের ছাতার তলায়।

আজকাল প্রায় অধিকাংশ মানুষ কাজের সূত্রে অথবা সামাজিকতার খাতিরে ফেসবুক, ইনস্টাগ্রামে সক্রিয় থাকেন।

এসব সামাজিক মাধ্যমে অধিকাংশ মানুষেরই একটি করে প্রোফাইল থাকে। প্রত্যেকটি প্রোফাইলে নিজেদেরকে চেনার জন্য থাকে একটি করে ছবি।

যার পোশাকি নাম প্রোফাইল পিকচার। ফেসবুকে অনেকের সঙ্গেই পরিচয় হয়, তবে ঠিকমতো তাদেরকে আর চিনে ওঠা যায় না।

মানুষটি আসলে কেমন। তার পছন্দ-অপছন্দ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায় না। তবে কিছু উপায় আছে, যার মাধ্যমে আপনি এখন থেকে ফেসবুকের সূত্রে আলাপ হওয়া ব্যক্তিটি কেমন, তা সহজেই বুঝতে পারবেন।

তবে কীভাবে? ওই ব্যক্তির ফেসবুকের ছবি বা প্রোফাইল পিকচার দেখিই আপনি তা জানতে পারবেন।

 

জেনে নিন উপায়:—

 

১) যদি আপনার টেক্সটের রিপ্লাই না দেয়, তা হলে তো কথা বাড়িয়ে আর লাভ নেই। আপনি যদি বারবার কোনও প্রশ্ন করেন, আর মানুষটা যদি উত্তর না দেয়, বুঝবেন তার আপনার প্রতি আগ্রহ নেই।

সে আপনাকে গোস্টিং করলে, আপনিও এড়িয়ে যান তাঁকে।

 

২) আপনি সিরিয়াস রিলেশনশিপ চান নাকি ক্যাজ়ুয়াল ডেটিং? প্রথম থেকে এ বিষয় স্পষ্ট থাকুন। আপনার পার্টনারও যেন এই বিষয়ে অবগত থাকে। পাশাপাশি আপনার পার্টনার কী চাইছেন,

তাও জানার চেষ্টা করুন। সেটা যদি আপনার কাছে স্পষ্ট না হয়, তা হলে সেই সম্পর্কে এগিয়ে লাভ নেই।

 

৩) তাড়াহুড়ো করবেন না। প্রথম দিন দেখা, দ্বিতীয় দিন সম্পর্ক আর তৃতীয় দিনে সেক্স— এই ভুল করবেন না। আর সামনের মানুষ যদি এই ভুল করে, আপনি সরে আসুন।

মানুষটার সঙ্গে আগে ভালো বন্ধুত্ব করুন। দু’জন দু’জনকে চিনুন, জানুন। তার পর একে-অন্যকে ‘কমিটমেন্ট’ দেবেন এবং সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাববেন।

 

৪) আলাপ হয়তো ফেসবুকে বা ডেটিং অ্যাপে হয়েছে। রোজ রাত জেগে কথা বলতে বলতে ভালো লেগে গিয়েছে। কিন্তু সামনাসামনি দেখা করা জরুরি।

ভার্চুয়াল জগত থেকে বেরিয়ে সামনাসামনি বসে আড্ডা দিন, প্রেম করুন। নিজেই বুঝতে পারবেন মানুষটার সঙ্গে সম্পর্ক রাখা উচিত কি না।

 

৫) সামনের মানুষটার যে আপনাকে ভালো লাগবেই এমন কোনও কথা নেই। সুতরাং, ‘না’ শোনার জন্য প্রস্তুত থাকুন।

কেউ যদি আপনার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তা হলে মেনে নিন এবং জীবনে এগিয়ে চলুন। তবে, অনেক সময় কেউ মুখের ওপর ‘না’ বলে না।

তার স্বভাবে সেটা ধরা পড়ে। সে দিকে আপনাকে খেয়াল রাখতে হবে।

৬) ফেসবুকের ছবি যদি হয় কোথাও ঘুরতে যাওয়ার, তার মানে সেই ব্যক্তি বেড়াতে যেতে ভালবাসেন। তার মধ্যে ভ্রমণের নেশা ভরপুর।

 

৭)  যদি কোনো ব্যক্তি ছবি ক্রপ করে ফেসবুকে আপলোড করেন, তাহলে বুঝে নিতে হবে তিনি নিজের প্রতি একেবারেই আত্মবিশ্বাসী নন। মানসিকভাবেও খানিক দুর্বল।

 

৮) অনেকেই ফেসবুকের ছবিতে নিজের ছবি না দিয়ে বিভিন্ন রকম ফুল-পাতা, নায়ক-নায়িকা, কার্টুনের ছবি দেন।

তারা আসলে নিজেকে রুচিশীল ও একই সঙ্গে সংস্কৃতিমনস্ক দেখাতে চান। এমনও হতে পারে তারা অনেকটাই লাজুক।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article