বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার

বাসা থেকে অভিনেত্রীর মরদেহ উদ্ধার - Surma Times | Sylhet News

kim sae ron 1739721178

সুরমা টাইমস ডেস্ক :

সিউলের নিজ বাড়ি থেকে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী কিম সে-রনের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত রোববার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৫ মিনিটের দিকে সিউলের সঙসু-ডং এলাকার নিজ বাসায় এক বন্ধু তাকে মৃত অবস্থায় খুঁজে পান।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে কোনো সন্দেহজনক আলামত পাওয়া যায়নি; তারা মৃত্যুর কারণ জানতে তদন্ত করছে।

মাত্র ২৪ বছর বয়সেই থামল অভিনেত্রীর জীবন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কিম আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে সেখানকার পুলিশ।

কোরিয়া হেরাল্ডে প্রকাশিত তথ্য অনুযায়ী, এক বন্ধু এ দিন বাড়িতে এসে কিমকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন। এরপরে ওই বন্ধু পুলিশকে খবর দেন।

বিকেল ৪টা ৫০ মিনিট নাগাদ পুলিশকে ফোন করেন তিনি। পুলিশ এসে কিমের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিমের মৃত্যুর প্রকৃত কারণ তদন্ত করছে পুলিশ।

২০০০ সালে সিউলে জন্ম নেওয়া কিম ২০০৯ সালের চলচ্চিত্র ‘আ ব্র্যান্ড নিউ লাইফ’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন।

এরপর তিনি ২০১০ সালে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র ‘দ্য ম্যান ফ্রম নোহোয়্যার’ ও ২০১২ সালের থ্রিলার ‘দ্য নেইবর’-এ অভিনয় করেন। দ্বিতীয়টিতে অভিনয়ের জন্য তিনি পুরস্কার জেতেন।

কিমের অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ২০১৪ সালের ‘আ গার্ল অ্যাট মাই ডোর’ ও ২০১৬ সালের টিভি সিরিজ ‘মিরর অভ দ্য উইচ’।

 

২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনার পর থেকে তিনি বেশিরভাগ সময় লোকচক্ষুয়ের আড়ালেই ছিলেন।

এ ঘটনার জন্য ২০২৩ সালের এপ্রিলে তাকে ২০ মিলিয়ন ওন জরিমানা করা হয়।

 

কিম সর্বশেষ অভিনয় করেন নেটফ্লিক্সের ২০২৩ সালের কোরিয়ান ড্রামা ‘ব্লডহাউন্ডস’-এ।

 

তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কেলেঙ্কারির কারণে তার অভিনীত বেশিরভাগ অংশই সম্পাদনা করে বাদ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে ভ্যারাইটি।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article