সীমান্ত সংক্রান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে- সাইফুল ইসলাম

সীমান্ত সংক্রান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে- সাইফুল ইসলাম - Surma Times | Sylhet News

tahir 0

তাহিরপুর প্রতিনিধি:

বিজিবি সিলেট সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী বলেছেন, সীমান্ত সংক্রান্ত অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে।

এ লক্ষ্যে সীমান্তে জনসচেতনা তৈরীর করা হচ্ছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান কার্যক্রম বন্ধ, আন্তর্জাতিক সীমা রেখায় শ্রমিক কর্তৃক পাথর উত্তোলন, সীমান্তে শূন্য লাইনে গবাদী পশু চরানো, নারী ও শিশু পাচার রোধকল্পে স্থানীয় জনসাধারণকে প্রেষনা প্রদান করা হচ্ছে।

তিনি মাদক দ্রব্যসহ সকল ধরনের চোরাচালান ও সীমান্ত অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

গতকাল মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর মাঠে একটি জনসচেতনতা মূলক সভায় এসব কথা বলেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বিজিবির আয়োজনে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে জনসচেতনতা মূলক সভায় তিনি আরও বলেন,চোরাকারবার,কয়লা সংগ্রহ করতে গিয়ে আমাদের লোকেরা ঝুঁকি নিয়ে প্রতিবেশী দেশে প্রবেশ করায় মাঝে মধ্যে বিএসএফ কিংবা ভারতীয় নাগরিকের রোষানলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছে।

আমরা বিএসএফের সাথে পতাকা বৈঠকে সীমান্তের বিভিন্ন ঘটনার জোরালো প্রতিবাদ জানাচ্ছি।অবৈধ অনুপ্রবেশ,আন্তর্জাতিক সীমা রেখায় অবৈধভাবে বালু পাথর,কয়লা উত্তোলন ও গবাদিপশু চরানো বন্ধ করাসহ নারী ও শিশু পাচার রোধ এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকার বাসিন্দাগণ নিজ নিজ অবস্থান থেকে অনিয়ম প্রতিরোধে কাজ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ ব্যাটালিয়ান ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম, থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, সুশীল সমাজের প্রতিনিধিগণ। সভা শেষে দিনব্যাপী সীমান্ত এলাকার অসহায় গরীব মানুষদের মাঝে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article