ভালোবাসা দিবসে আসিফের ‌‘কষ্ট ভীষণ’

ভালোবাসা দিবসে আসিফের ‌‘কষ্ট ভীষণ’ - Surma Times | Sylhet News

e00d5ece26dc847e774c2d32faa00f6b 67a9e27a8c64c

সুরমা টাইমস ডেস্ক:

ভালোবাসার মানুষকে দেখলে হৃদয় হেসে ওঠে। কিন্তু সেই মানুষটি যখন যত্ন করে কাঁদিয়ে চলে যায়, তখন হৃদয়ে আর বসন্ত থাকে না, বইতে থাকে যেন কালবৈশাখী ঝড়।

 

ভালোবাসার মানুষটির এভাবে বদলে যাওয়া দিনশেষে কত কষ্টের—সেই কথাই এবার উঠে আসছে গায়ক আসিফ আকবরের নতুন গানে, যার শিরোনাম ‘কষ্ট ভীষণ’।

ভালোবাসা দিবসে (১৪ই ফেব্রুয়ারি) প্রকাশ পেতে যাওয়া এই গানটির কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর করেছেন মনোয়ার হোসেন টুটুল।

সংগীতায়োজন করেছেন পার্থ মজুমদার। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

রূপগঞ্জের সুবর্নভূমি গ্রামের মনোরম লোকেশনে চিত্রায়ন করে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও।এতে আসিফের সঙ্গে মডেল হয়েছেন মৌরী মাহদী।

নতুন এই গান নিয়ে আসিফ আকবর বলেন, ‌‘গানটিতে দর্শক-শ্রোতারা অনেক নতুনত্ব পাবেন।

রিজভী ভাইয়ের লেখা আর টুটুল ভাইয়ের সুরের সাথে পার্থ দা’র সঙ্গীতায়োজন নিঃসন্দেহে গানটিকে ভিন্নমাত্রা দিয়েছে।

 

আর চন্দনের ভিডিওতে আমার আর মৌরীর রসায়ন তো আছেই। আশা করছি, কষ্ট ভীষণ শ্রোতাদের ভালো লাগবে।’

 

ভালোবাসা দিবসে আসিফের এই গান প্রকাশ পাবে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় যে, গানটি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। পাশাপাশি এটি শুনতে পাওয়া যাবে দেশি-বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article