মধ্যরাতে পরীমণির ফেসবুক লাইভ, গাড়ি ভাঙচুরের অভিযোগ

মধ্যরাতে পরীমণির ফেসবুক লাইভ, গাড়ি ভাঙচুরের অভিযোগ - Surma Times | Sylhet News

মধ্যরাতে পরীমণির ফেসবুক লাইভ, গাড়ি ভাঙচুরের অভিযোগ - Surma Times | Sylhet News

ঢাকা, ৯ নভেম্বর: মধ্যরাতে ফেসবুক লাইভে এসে গাড়ি ও অনুষ্ঠানস্থলের স্টল ভাঙচুরের অভিযোগ তুলেছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ঢাকার গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে দাবি করেন তিনি। রবিবার দিবাগত মধ্যরাতে ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভে এসব অভিযোগ করেন এই অভিনেত্রী।

রাত পৌনে ১টার দিকে পরীমণি ফেসবুক লাইভে আসেন। তার দাবি, রাজধানীর গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠান শেষে হঠাৎ কেউ একজন আওয়াজ করেন। আওয়াজ দেওয়া ব্যক্তিটি আক্রমণাত্মক মেজাজে ছিলেন। তার গাড়িতে হামলা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। তিনি গাড়িতে উঠতে পারছেন না। অনুষ্ঠানস্থলের ব্যাকস্টেজে বসে আছেন তিনি।

এ অনুষ্ঠানে অন্য শিল্পীরাও উপস্থিত ছিলেন বলে জানান পরীমণি। তিনি বলেন, কারো কোনো ক্ষোভ বা অভিযোগ থাকলে তার সঙ্গে সরাসরি কথা বলা উচিত ছিল। কিন্তু অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি গাড়িতে উঠতেও পারেননি। পরে বাধ্য হয়ে থানায় ফোন করেন।

পুরো ঘটনার জন্য পরীমণি তাদের দায়ী করেন, যারা হলুদ সাংবাদিকতা করেন এবং সাংবাদিকতার নাম নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন।

ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তারই একটি ভিডিওতে দেখা যায়, সাদা রঙের একটি গাড়ি চড়ে ঘটনাস্থল ত্যাগ করছেন পরীমণি। তবে তাকে বহনকারী গাড়িটি অক্ষত দেখা যায়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article