হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মজিদ খান ঢাকায় গ্রেফতার

হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মজিদ খান ঢাকায় গ্রেফতার - Surma Times | Sylhet News

x125680.jpg.pagespeed.ic .ahFCwkr5Ge

সুরমা টাইমস ডেস্ক:

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গতকাল সোমবার (১০ই ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক এ তথ্য দেয়।

তিনি বলেন, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে।

হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আব্দুল মজিদ খান হবিগঞ্জ জেলা জজ কোর্টের একজন আইনজীবী। হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article