সিলেট সীমান্তে প্রাইভেট কারসহ ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে প্রাইভেট কারসহ ভারতীয় বিপুল পরিমাণ চোরাইপণ্য জব্দ - Surma Times | Sylhet News

mo 6

নিজস্ব প্রতিবেদক::

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।

গতকাল রোববার (২রা ফেব্রুয়ারি) সকালে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, মিনাটিলা, সংগ্রাম, প্রতাপপুর, কালাইরাগ এবং বিছনাকান্দি বিওপি কর্তৃক অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় মহিষ, কমলা, চিনি, মেহেদী, গরুর মাংস, চকলেট, ফেন্সিডিল বাংলাদেশ থেকে পাচারকালে চায়না রসুন এবং চোরাচালানী পণ্য পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮০ লাখ ১৩ হাজার ১শ’ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আডিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article