চুনারুঘাটে পুলিশের উপর হামলা: দুইজন গ্রেফতার

চুনারুঘাটে পুলিশের উপর হামলা: দুইজন গ্রেফতার - Surma Times | Sylhet News

pi 7

সুরমা টাইমস ডেস্ক:

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শ্রীকুটা এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের উপর হামলার ঘটনায় দুইজন গ্রেফতার হয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন-চুনারুঘাট উপজেলার মধ্য নরপতি গ্রামের মোঃ আক্কাস মিয়া (২৮), উত্তর নরপতি গ্রামের জুনাইদ আহম্মদ (২৪)।

গতকাল বুধবার রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় থানার এসআই মোঃ আল মামুন বাদী হয়ে মামলা করেছেন। এ মামলার বাকী আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, উপজেলার শ্রীকুটা এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বৈদ্যুতিক তারের লাইন রক্ষণাবেক্ষণ করার জন্য তালগাছের মাথা কেটে ফেললে স্থানীয় লোকজনদের সাথে বিদ্যুৎ অফিসার কর্মকর্তা ও কর্মচারীদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

একপর্যায়ে উত্তেজিত জনতা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ সংবাদ পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আসামীরা পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজনের উপর হামলা চালায়।

এ হামলায় এসআই মোঃ আল মামুনসহ অন্যান্যরা আহত হন। তাৎক্ষণিক হামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article