পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন অশ্বিন

পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন অশ্বিন - Surma Times | Sylhet News

news image 1737885474

সুরমা টাইমস ডেস্ক :

ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।

গত শনিবার পদ্মশ্রী পুরস্কারের জন্য মোট ১৩৯ জনের নাম প্রকাশ করেছে ভারত সরকার। ক্রিকেটারদের মধ্যে অশ্বিনকে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সমাজসেবা, শিল্পকলা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার প্রতিবছর এই সম্মাননা দিয়ে থাকে।

অশ্বিনের আগে ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার এই সম্মাননা পেয়েছেন। সর্বশেষ ২০২৩ সালে পদ্মশ্রী পেয়েছিলেন গুরুচরণ সিং, ২০২০ সালে জহির খান আর ভারত জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীর ২০১৯ সালে ও তারকা ক্রিকেটার বিরাট কোহলি ২০১৭ সালে পদ্মশ্রী পান।

 

এর আগে সুনীল গাভাস্কার, কপিল দেব থেকে শুরু করে শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংরাও পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন।

৩৮ বছর বয়সী অশ্বিন গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।

১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতের হয়ে তিন সংস্করণে মোট ২৮৭ ম্যাচ খেলেছেন তামিলনাড়ুর এই ক্রিকেটার।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article