পরিবহন শ্রমিকদের নৈরাজ্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান জকিগঞ্জবাসী

পরিবহন শ্রমিকদের নৈরাজ্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান জকিগঞ্জবাসী - Surma Times | Sylhet News

a0007 20241231171132 600x337 1সুরমা টাইমস রিপোর্ট :  সিলেটের জকিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতা, সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তারা সিলেট-জকিগঞ্জ সড়কে তুচ্ছ কোন ঘটনার সুত্রধরে বাস মালিক ও শ্রমিকরা গাড়ি বন্ধ করে রাখার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন এবং অতিদ্রুত যাত্রীদের ভোগান্তি লাগবের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবী জানান।

নেতৃবৃন্দ বলেন, গতকালের ঘটনায় কোন ধরণের পূর্ব ঘোষণা ছাড়াই আজ থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছে মালিক শ্রমিকরা। কয়েকদিন পরপর পরিবহন শ্রমিকদের এমন নৈরাজ্য বন্ধে প্রশাসনের শক্ত হস্তক্ষেপ কামনা করে জকিগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে বিকল্প চিন্তার জন্য উদাত্ত আহবান জানান। পাশাপাশি জকিগঞ্জের নদীভাঙ্ন, শেওলা রাস্তা সংস্কার সহ প্রয়োজনীয় বিষয়ে ভূমিকা রাখতে নবাগত ইউএনওর প্রতি আহবান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি আবুল হাসান, বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নছির উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি ছরোয়ার হোসেন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা ফারুক আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ, পৌর খেলা মজলিসের সভাপতি মাওলানা আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি রহমত আলী হেলালী, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, ইসলামি আন্দোলন জকিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা জয়নুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি দেলোয়ার লস্কর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার সংগঠক রেদোয়ান রাফি, গণঅধিকার পরিষদের উপজেলা সমন্বয়ক কমিটির সদস্য নুরুল হুদা লস্কর, পৌর বিএনপি নেতা মুনিম আহমদ প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান সবার সহযোগিতা কামনা করেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article