তৃতীয় দফায়ও জামিন পেলেন না সাবেক মন্ত্রী এম এ মান্নান

তৃতীয় দফায়ও জামিন পেলেন না সাবেক মন্ত্রী এম এ মান্নান - Surma Times | Sylhet News

19652119 13

সুরমা টাইমস ডেস্কঃঃ

সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের জামিন তৃতীয়বারের মত না মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার বেলা সাড়ে ১১ টায় সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক তার জামিন না মঞ্জুর করেন।

জামিন শুনানীকালে আসামীর আইনজীবীগণ বয়োজ্যেষ্ঠ, অসুস্থ্য বিবেচনায় এমএ মান্নানের জামিন মঞ্জুরের আবেদন জানিয়ে বলেন, এমএ মান্নান মানসিক এবং শারিরিকভাবে অসুস্থ্য হওয়ায় তাকে শনিবার বিকেলে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

গতকাল রোববার উনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা। তিনি একা চলাচল করতে পারছেন না। এজন্য তাকে মানবিক বিবেচনায় জামিন দেওয়া প্রয়োজন। তাছাড়া এই মামলারও চার্জশিট প্রদানের মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।

বাদীপক্ষের আইনজীবীগণ বলেন, এমএ মান্নান পতিত স্বৈরাচারী সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। বাড়ীতে থেকেই তিনি ছাত্র-জনতার উপর হামলার নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা যেভাবে অপকর্ম করে দোষী, তিনি সেভাবে দায়ী, এজন্য তার শাস্তি হওয়া প্রয়োজন।

এমএ মান্নানের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম জানান, শুনানীআন্তে আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন না মঞ্জুর করেছেন।

এদিকে, কারাগারে থাকা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মানসিক ও শারিরিকভাবে অসুস্থ্য হওয়ায় শনিবার সুনামগঞ্জ কারাগার থেকে আদালতের নির্দেশে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।

 

এই হাসপাতালের চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

পরে তাকে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আজ তাঁকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেবার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

উল্যেখ্য এম এ মান্নানকে গত ১৯শে সপ্টেম্বের রাতে শান্তগিঞ্জ উপজলোর নজি বাড়ি থেকে গ্রেফতার করে পুলশি। পরদনি তাঁকে সুনামগঞ্জ সদর মডলে থানায় দ্রুত বচিার আইনে দায়রে করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article