জিরো থেকে হিরো গোয়াইনঘাটের বুঙ্গাড়ী আজিজুল ও মাসুক!

জিরো থেকে হিরো গোয়াইনঘাটের বুঙ্গাড়ী আজিজুল ও মাসুক! - Surma Times | Sylhet News

ajijul

সুরমা টাইমস ডেস্কঃঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলোচিত দুই চোরাচালানকারী আজিজুল-মাসুক অল্প দিনেই হয়ে যায় কোটিপতি।

আলাদিনের চেরাগ পেয়ে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন এই দুই চোরাচালানকারী। বুঙ্গার আশীর্বাদে রাতারাতি জিরো থেকে হিরো বনেযায় গোয়াইনঘাটের আজিজুল ও মাসুক! 

তাদের নামে সরকারি টেক্সের কোন কাগজপত্র না থাকলেও রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। তাদের আয়ের একমাত্র উৎস হচ্ছে ভারতীয় চোরাচালান।

সেই ভারতীয় চোরাচালানের বদৌলতে কোটি কোটি টাকার মালিক আজিজুল ও তার সহযোগী মাসুক। উপজেলা সদরে ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের পাশে আজিজুলের একটি চার তলা ভবন সহ রয়েছে একাধিক দোকান-পাট। তার সহযোগী মাসুকের সম্পদের পরিমাণ আরও বেশি। যার কোন হিসাব নেই।

একাধিক ব্যাংকে তাদের একাউন্ট। গোয়াইনঘাটের ব্যাংক গুলোই এখন তাদের কাছে জিম্মি। কোন প্রকার বৈধ ব্যবসা-বাণিজ্য ছাড়াই তারা কি ভাবে এত সম্পদের মালিক হলেন।

এনিয়ে গোয়াইনঘাট উপজেলা জুড়ে তোলপাড় বিরাজ করছে। এদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযান পরিচালনা করা সময়ের দাবি। দুদকের তদন্তে বেরিয়ে তাদের অবৈধ সম্পদের হিসাব।

গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আজিজুল ও মাসুক নিজেদেরকে খাটি বিএনপি ও খাটি জামায়াতি পরিচয় দিতে শুরু করেছে।

বিএনপি জামায়াত পরিচয়ে তারা আবার ঘনিষ্ট হয়ে গেছে পুলিশ-বিজিবি ও স্থানীয় সাংবাদিকদের।

ফলে সদ্য সম্পন্ন বিতর্কিত গোয়াইনঘাট প্রেসক্লাব নির্বাচনে আজিজুল ও মাসুক তত্বাবধায়কের ভূমিকা পালন করতে সক্ষম হয়। নির্বাচনকে প্রভাবিত করতে তারা প্রচুর অর্থও ব্যয় করেছে বলে অভিযোগে প্রকাশ।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article