গোয়াইনঘাটে রাতের আধারে হালচাষ করে গো-চারণ ভূমি দখলের চেষ্ঠা!

গোয়াইনঘাটে রাতের আধারে হালচাষ করে গো-চারণ ভূমি দখলের চেষ্ঠা! - Surma Times | Sylhet News

401218119 1479729776140086 7320616360431523081 n

গোয়াইনঘাট প্রতিনিধি (সিলেট)::

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের বৌলা বিল হাওরে গো-চারণ ভূমি দখল করতে রাতের আধারে হালচাষ।

গত ১৬ই নভেম্বর রোজ বৃহস্পতিবার আঙ্গাজুর ও লামাপাড়া গ্রামের কৃষকদের গরু ও মহিষ প্রতি দিনের ন্যায় সকালে ঘাস খাওয়াতে নিয়ে যায় রাখাল ছেলেরা।

গিয়ে দেখে কে বা কারা রাতের আধারে গরু রাখার জায়গায় হালচাষ করেছে। খবর পেয়ে আঙ্গারজুর ও লামাপাড়া গ্রামের মুরুব্বি ও গ্রামবাসী মিলে হালচাষ করা ভূমিতে নতুন করে আবার ঘাস রোপন করেন।

জানা যায়, বৌলা বিল হাওরের গো চারণ ভূমিতে আঙ্গারজুর ও লামা পাড়া গ্রামের প্রায় এক হাজার থেকে বারোশো কৃষক পরিবারের গরু, মহিষ, ছাগল, ভেড়া ঘাস খাওয়াতে গো চারণ ভূমি ব্যবহার করে আসছেন।

গতকাল রাতে পাওয়ার টিলার দিয়ে চাষ করে গো-চারন ভূমি দখলের পায়তারা করছেন বলে জানান, নাজমুল হক, মমতাজ আলী, নুরুজ্জামান, হেলাল আহমেদ, উসমান গনি ও আঙ্গুর মিয়া ।

 

এসময় তারা বলেন, বেশ কিছুদিন আগ থেকে লামাপাড়া গ্রামের আফতাব আলী, কালা মিয়া,আলী হায়দর, নাসির গং রা গো -চারণ ভূমি দখল করতে মরিয়া হয়ে উঠে।

কিন্তু গ্রামবাসীর কারণে গো-চারণ ভূমি দখল করতে না পারায় রাতের আধারে পাওয়ার টিলার দিয়ে চাষ করে দখলের অপচেষ্টা করছে।

চাষের বিষয়ে আফতাব আলী’র মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জমি চাষের বিষয়টি নিশ্চিত করেন,

তিনি আরও বলেন আমি জমির মালিক আমার কাছে কাগজ পত্র আছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article