গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৯০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৯০ বোতল ফেন্সিডিলসহ ০১ জন গ্রেফতার - Surma Times | Sylhet News

370317944 863036335227130 6881324596771060615 n

গোয়াইনঘাট সিলেট প্রতিনিধিঃঃ

সিলেটের গোয়াইনঘাটে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল সিরাপসহ আলমগীর হোসেন (২২) প্রকাশ আবু বক্কর) নামে এক মাদক কারবারিকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

ধৃত আসামি আলমগীর হোসেন ওরফে আবু বক্কর (২২)  গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের পাতনী উত্তর পাড়া গ্রামের মোঃ হেলাল মিয়ার ছেলে।

গোয়াইনঘাট থানার সুযোগ্য পুলিশ কর্মকর্তা এ এস আই নয়ন রায়ের সূত্রে জানা যায়, গতকাল রবিবার ( ১২ই নভেম্বর ) দিবাগত রাতে কুনকিরী সাকিনস্থ পূর্বপাড়া রাস্তায় গোয়াইনঘাট থানার এস আই এনামুল হাসান ও এ এস আই নয়ন রায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টমটমসহ বস্তায় ভর্তি করে নিয়ে যাওয়ার সময় ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আলমগীর হোসেন কে গ্রেফতার করে।

 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর সহযোগী মো. নুরুদ্দিন ওরফে কামাল হোসেন নামের ওপর মাদক কারবারি পালিয়ে যায়।

ঐ রাতেই ধৃত আসামি আলমগীর হোসেন কে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গোয়াইনঘাট থানা হাজতে প্রেরণ করা হয়।

মাদকসহ এক জনকে আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) কেএম নজরুল বলেন, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article