ঢাকায় বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনিয়ো

ঢাকায় বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনিয়ো - Surma Times | Sylhet News

U2hhc2hhLURlbmltcy0zMDB4MTc1LWltYWdlLTE2OTc2MjYwMDYuanBn

সুরমা টাইমস ডেস্কঃ

 

ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনালদিনহো। গতকাল বুধবার (১৮ই অক্টোবর) বিকেল তিনটার কিছু সময় পর কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি।

 

ঢাকায় পা রেখেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নেয়ার কথা রয়েছে তার। সেখান থেকে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রোনালদিনহো।

এ ছাড়া জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন। ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও সাক্ষাৎ করবেন তিনি।

 

বাংলাদেশে আসার আগে কলকাতায় ছিলেন দুইদিন। সেখানে বেশ ব্যস্ত সময় কাটান তিনি।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ঢাকায় আনা শতদ্রু দত্ত এবার রোনালদিনহোকেও আনলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article