গোয়াইনঘাটে ৪র্থ শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী উসমান আহমদ নিখোঁজ

গোয়াইনঘাটে ৪র্থ শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী উসমান আহমদ নিখোঁজ - Surma Times | Sylhet News

387472748 316557884313109 7663549090019959311 n

গোয়াইনঘাট প্রতিনিধিঃঃ

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১ নং রুস্তমপুর ইউনিয়নের মো: উসমান আহমদ (১৩), পিতা হানিফ আলী, সাং বীরমঙ্গল জামকান্দি নামে এক মাদ্রাসা শিক্ষার্থী ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে।

জানা যায় গত ২৬/৯/২০২৩ ইং তারিখ রোজ মঙ্গলবার সকালে মো: উসমান আহমদ তার নিজ বাড়ি থেকে বের হলে সে ঐ দিন আর বাড়ি ফেরেনি।

পরে তাকে খোঁজাখুঁজি করে কোন সন্ধ্যার না পেয়ে নিখোঁজ শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। উক্ত জিডি নং- ১২৪৪/২৮-০৯-২০২৩ ইং।

উসমান উপজেলার ১ নং রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল জামকান্দি গ্রামের হানিফ আলীর ছেলে ও স্থানীয় জামকান্দি নুরুল উলুম মাদানী মাদ্রাসার মক্তব ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।

উসমানের বাবা হানিফ আলী জানান, আমার বড় ছেলে গত ২৬/০৯/২০২৩ ইং তারিখ রোজ মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হলে সে আর বাড়ি ফেরেনি।

পরে সকল সম্ভাব্য স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েও তার কোনো সন্ধান মিলেনি। উসমানের বাবা জানিয়েছেন কেউ তার ছেলের সন্ধান পেলে (০১৭৪৭-৬৩৭৪৬৯) এই নাম্বারে যোগাযোগ করার জন্য ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. নজরুল বলেন, নিখোঁজের বিষয়ে ছেলেটির বাবা থানায় সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী উসমানের সন্ধানে থানা পুলিশের কার্যক্রম চলমান রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article