এবার শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান

এবার শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান - Surma Times | Sylhet News

1696583925 60e4327fb32ecd5ade48d9830019f96d

সুরমা টাইমস ডেস্কঃdhakatoday1696627067ngfm

 

যখন চারিদিকে ‘প্রিয়তমা’ ছবির জয়জয়কার, তখন পরিচালক অনন্য মামুন ঘোষণা দেন, শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়ান ছবি নির্মাণ করবেন। ছবির নাম ‘দরদ’। বেনারসে এর শুটিং শুরু হবে। নায়িকা বলিউডের। কিন্তু বলিউডের এই নায়িকা কে, ওই সময় তা প্রকাশ করেননি বাংলাদেশের এই পরিচালক।sakib 717d76fdbd7af1c3548bc115fcd35061

শাকিবের নায়িকা কে, দুই মাস ধরেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। একেক সময় একেক নায়িকার নাম শোনা গেছে। কখনো প্রাচী দেশাই, কখনো নেহা শর্মা, কখনো জেরিন খান ও শেহনাজ গিলের নাম উঠে এসেছে আলোচনায়। ফেসবুকে শাকিব ভক্তদের বিভিন্ন গ্রুপে এসব নায়িকার নাম ছড়িয়ে পড়ে। কিন্তু শাকিবের বিপরীতে চূড়ান্ত নায়িকার খবর পাওয়া যায়নি এত দিন।

এবার সব জল্পনাকল্পনার অবসান হলো। ‘দরদ’ ছবিতে শাকিব খানের চূড়ান্ত নায়িকার নাম জানা গেল। বলিউডের সোনাল চৌহান। সম্প্রতি এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সোনালের পক্ষ থেকে এর সত্যতা জানা না গেলেও ছবির তিন প্রযোজনা প্রতিষ্ঠানের অন্যতম কলকাতার এসকে মুভিজ বিষয়টি নিশ্চিত করেছে।

সোনাল চৌহানের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে ভারত অংশের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। বাংলাদেশের পাশাপাশি প্রযোজনার সঙ্গে জড়িত আছে ভারতের প্রযোজনা সংস্থা ‘এসকে মুভিজ’ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।’

‘দরদ’ সিনেমাটি শাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। এর আগে পরিচালক অনন্য মামুন ‘নবাব এলএলবি’ নামের সিনেমা শাকিব খানকে নিয়ে নির্মাণ করেছেন।

দরদ নিয়ে এখনই কিছু বলতে চাইছেন না নির্মাতা। তবে সূত্র জানাচ্ছে, অক্টোবর থেকে ভারতে সিনেমাটির শুটিং শুরু হবে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক অশোক ধানুকা জানান, বিষয়গুলো আমার ছেলে হিমাংশু ধানুকা দেখছে। তবে আমি জানি, সোনাল চৌহান এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। কবে হয়েছেন, এর সঠিক তারিখটি এখন মনে নেই।’

ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান বলিউডের প্রায় দেড় ডজন ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের জন্য স্টারডাস্ট, ফিল্মফেয়ারসহ বেশ কিছু পুরস্কারও জিতেছেন। তবে চলতি বছরের জুনে মুক্তি পাওয়া তাঁর অভিনীত ‘আদিপুরুষ’ সুপার ফ্লপ। বিনিয়োগের অর্ধেকই লোকসান হয়েছে।

অনন্য মামুন ছাড়াও যৌথভাবে ভারত থেকে আরেকজন পরিচালক ছবিটি পরিচালনা করবেন। তবে তাঁর নাম জানা যায়নি।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article