চীন ও ভারতে সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান

চীন ও ভারতে সরকারি সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান - Surma Times | Sylhet News

arm 2309281658

সুরমা টাইমস ডেস্কঃ

চীন  ও ভারতে সরকারি সফর শেষে গতকাল বৃহস্পতিবার (২৮শে সেপ্টেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

 

চীন সফরকালে তিনি ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনসহ বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস ইভেন্ট পর্যবেক্ষণসহ বিভিন্ন দেশের ন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও মহাসচিবদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়াও, ভারতের  দিল্লিতে অনুষ্ঠিত ইন্দো-প্যাসিফিক আর্মি’স চিফ’স কনক্লেভ (আইপিএসি) সম্মেলনে  তিনি  বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন। বৈঠকে স্ব-স্ব স্থল বাহিনীসমূহের মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি, পেশাদারি সম্পর্কন্নোয়ন, আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সংঘাতপূর্ণ সমস্যাসমূহ মোকাবিলা, যৌথ প্রশিক্ষণ এবং স্থল বাহিনীসমূহের আধুনিকায়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গত ২১শে সেপ্টেম্বর চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article