গোয়াইনঘাটে ভারতীয় মদ সহ আটক -১

গোয়াইনঘাটে ভারতীয় মদ সহ আটক -১ - Surma Times | Sylhet News

381053071 1000701224316676 7551396389362608158 n

গোয়াইনঘাট প্রতিনিধি; –

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ৯০ বোতল মেকডুয়েল মদসহ ১জনকে আটক করেছে গোয়াইনঘাট থানার থানা পুলিশ।

গতকাল ২১ শে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০.১৫ মিনিটের সময় গোপন সংবাদের ধৃত ব্যাক্তির বসত বাড়িতে তাল্লাশি করলে ০২ বস্তা ভর্তি ৯০(নব্বই) বোতল ভারতীয় মেকডুয়েল মদপাওয়া যায়।

এ সময় ১ জনকে আটক করলেও অপরজন জন পালিয়ে যায়। এস আই এনামুল হাসান ও এ এস আই নয়ন রায়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় বগাইয়া গ্রামের আনছার আলী পুত্র মাদক ব্যাবসায়ী মোঃ কাউসার মিয়া (২০), কে আটক করে পুলিশ।

অপর মাদক ব্যবসায়ী দৌড়ে পালাইয়া যায়। পরে তার পরিচয় জানায় পুলিশ সে বগাইয়া( লিডার বস্তির) আব্বাছ আলীর পুত্র পারভেজ মিয়া।

গোয়াইনঘাট থানার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম আটককৃতের তথ্য নিশ্চিত করে তিনি বলেন , জিরো টলারেন্স নীতিতে মাদকের বিরুদ্ধে আমাদেরে অভিযান অবাহত থাকবে।

ধৃতব্যাক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করা হয়েছে। তিনি আরও বলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন স্যারের সার্বিক দিকনির্দেশনায় অপরাধ দমন, সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক উদ্ধার, খুন, ধর্ষণ, গ্রেফতারী পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে গোয়াইনঘাট থানা পুলিশ।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article