সিলেটে সডক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত

সিলেটে সডক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত - Surma Times | Sylhet News

IMG 20230917 102154

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন। গত শনিবার (১৬ই সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার সালুটিকরের মিত্রিমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক, অপরজন নগরীর দরগাহ মহল্লার ১০৮ পায়রার মৃত মামুনুর রশীদের ছেলে হাফিজুর রশিদ।তিনি পেশায় ব্যবসায়ী।

গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১ টার দিকে গোয়াইনঘট উপজেলার সালুটিকরস্থ মিত্রিমহল এলাকায় একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনের দিকে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

ওসি কে এম নজরুল ইসলাম বলেন,দূর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। আমাদের থানার একদল পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

পরবর্তী আইনি বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article