গোয়াইনঘাটে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ

গোয়াইনঘাটে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ - Surma Times | Sylhet News

373429469 865030738575504 1883422155265495671 n

রুবেল আহমদঃ-গোয়াইনঘাট থেকে

প্রথমে প্রেমের সম্পর্ক এরপর বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীর (১৩) সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন কিবরিয়া আহমদ (২০) নামের এক যুবক।

প্রায় এক বছর থেকে চলা এই সম্পর্কের একপর্যায়ে গত ১লা সেপ্টেম্বর রাত ১০টার দিকে ওই যুবক স্কুলছাত্রীকে তার বসতবাড়ির হারার মুখে ডেকে আনে।

এ সময় প্রেমালাপের একপর্যায়ে স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আবারো ধর্ষণ করার এক পর্যায়ে আশপাশের লোকজন টের পেলে ওই যুবক দৌঁড়ে পালিয়ে যায়।

স্কুলছাত্রী তার পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা ওই দিন রাতেই মেয়েটিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।

ধর্ষিতা কিশোরী (১৩) গোয়াইনঘাট উপজেলার ৬নং ফতেহপুর ইউনিয়নের বানিগ্রাম গ্রামের বাসিন্দা ও হাজি মদরিছ আলী উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

এ ঘটনায় ধর্ষণের স্বীকার স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২৭৭২। মামলার এজাহার নামীয় আসামি কিবরিয়া আহমদ গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের লামা লংপুর (নয়াবাড়ি) গ্রামের লোকমান আহমদের ছেলে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, স্কুল ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করা হয়েছে বলে থানায় তার পিতা বাদী হয়ে অভিযোগ দাখিল করলে পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করে। মামলার এজাহার নামীয় আসামি আটকে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article