এলাকাবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবো: কাউন্সিলর সিকন্দর আলী

এলাকাবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করে যাবো: কাউন্সিলর সিকন্দর আলী - Surma Times | Sylhet News

Councilor Sikondor Pic

সুরমা টাইমস ডেস্কঃ

 

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ১২ নম্বর ওয়ার্ডে ৫ম বারের মতো কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ায় মো. সিকন্দর আলী’কে মঈনুন্নেছা স্কুল গলির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জুন) রাত সাড়ে ৯টায় নগরীর শেখঘাট এলাকায় এ সংবর্ধনার আয়োজন করে স্কুল গলির এই বাসিন্দারা। এসময় মঈনুন্নেছা স্কুল গলির পক্ষ থেকে রেখা বেগম কাউন্সিলরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও ক্রেট দিয়ে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের সভাপতি ডা. মোহাম্মদ লিয়াকত আলী।

সংবর্ধনাকালে কাউন্সিলর মো. সিকন্দর আলী বলেন, ‘আমি যে প্রতিশ্রম্নতিগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করে আমার এই ওয়ার্ডকে উন্নয়নের সর্বোচ্চ স্থানে নিয়ে যাবো ও এলাকাবাসীর ভাগ্য পরিবর্তনে কাজ করব ইনশা আল্লাহ।’

তিনি আরো বলেন, ‘আপনারা নির্বাচনে আমাকে জয়ী করতে প্রচণ্ড ঝড়—বৃষ্টি উপেক্ষা করে নিরলসভাবে কাজ করেছেন এবং বিপুল ভোটে আমাকে বিজয়ী করেছেন।

এ জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ।’

ডা. মো. লিয়াকত আলীর সভাপতিত্বে ও মো. নাজিম উদ্দীন লুকুর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অধ্যাপক সৈয়দ মহিউদ্দিন ইকবাল, আব্দুল মন্নান রেজা, হাজী মো. জাহাঙ্গীর আলম, আজাদুর রহমান, রুহেল আহমদ, আবদিন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলওয়াত ও দোয়া পরিচালনা করেন কাজিরবাজার জামে মসজিদের মুয়াজ্জিন হাফিজ মো. ফয়জুর রহমান।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article