সিলেটে অবিস্মরণীয় উন্নয়নের জন্য হাতপাখায় ভোট দিন: মাওলানা ইমতিয়াজ আলাম

সিলেটে অবিস্মরণীয় উন্নয়নের জন্য হাতপাখায় ভোট দিন: মাওলানা ইমতিয়াজ আলাম - Surma Times | Sylhet News

MAHMUDUL HASAN PHOTO1

সুরমা টাইমস ডেস্কঃ

সিলেট শহরে অবিস্মরণীয় উন্নয়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবিকে হাতপাখায় ভোট দেয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম। তিনি সোমবার (৫ জুন) নগরীর শিবগঞ্জ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, মাহমুদুল হাসান এ নগরীর সন্তান মানে নগর পুত্র। সে বাহির থেকে আসেনি। এ শহরে তার জন্য এবং এখানেই বড় হয়েছে। তারপর আবার সে সৎ, যোগ্য ও আমানতদার। তাকে হাতপাখায় ভোট দিয়ে বিজয়ী করুন। এতে সিলেটে অবিস্মরণীয় উন্নয়ন হবে। দুর্নীতি ও চুরি বন্ধ হবে। উন্নয়নের রেকর্ড হবে ইনশাআল্লাহ।

উঠোন বৈঠকে সংগঠনের সিলেট মহানগর সভাপতি মাওলানা মুফতি সাঈদ আহমদ, সিলেট সিটি কেের্পারশেনের মেয়য় প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি আলহাজ¦ ফজলুল হক, মহানগর সহ-সভাপতি মাওলানা আসাদ উদ্দিন, ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা এমাদ উদ্দিন, মহানগর সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান, ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি বদরুল ইসলাম, মহানগর সভাপতি মকবুল হোসেন সহ নেতৃবৃন্দ।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article