হযরত শাহজালাল (রহঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরাআন পাঠদান উদ্বোধন

হযরত শাহজালাল (রহঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরাআন পাঠদান উদ্বোধন - Surma Times | Sylhet News

350839534 975228800176670 304455612724902329 n

নিজস্ব প্রতিবেদক::

 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাইডর গ্রামে হযরত শাহজালাল (রহঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে আজ ০৩রা জুন বাদ যোহর ক্ষুদে শিক্ষার্থীদের পবিত্র কোরাআন মজিদ তালিম তথা পাঠদান উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

অত্র মাদ্রাসা চত্বরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পবিত্র কোরআন পাঠদান উদ্বোধন শুরু হয়।

 

উক্ত অনুষ্ঠানে হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সহকারি পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোরআন সবক ও দোয়া পরিচালনা করেন মাওলানা নাসির উদ্দিন, মুহাদ্দিস দারুসসালাম নন্দির গাওঁ মাদ্রাসা।

 

এসময় উপস্থিত ছিলেন উক্ত হাফিজিয়া মাদ্রাসার কোষাদক্ষ্য রুবেল আহমদ মিশু, মাদ্রসার অন্যতম সদস্য শাহ্ মোহাম্মদ আলী আবু বক্কর, জইন উদ্দিন,জলিল,ছোয়াব আলী,সাইদুর রহমান,ফয়জুর রহমান, কুতুব আলী,জলাল, আং করিম, আং রহমান, রহমত উল্লাহ প্রমুখ।

 

প্রসঙ্গত উল্লেখ্য যে, হযরত শাহজালাল (রহঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জয়নাল আবেদীন ও মোছাঃ রওশন আরা বেগমের একক প্রচেষ্টায় পবিত্র কোরআন পাঠদান উদ্বোধন হওয়ায় দেশ ও জাতির কল্যানে মোনাজাত করা হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article