জাকের পার্টি মনোনীত মেয়র প্রার্থী জহিরুল আলম’র মনোয়নপত্র দাখিল

জাকের পার্টি মনোনীত মেয়র প্রার্থী জহিরুল আলম’র মনোয়নপত্র দাখিল - Surma Times | Sylhet News

IMG 4770

আসন্ন ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জাকের পার্টি মনোনীত মেয়র প্রার্থী মো. জহিরুল আলম মনোয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার (২৩ জুন) বিকালে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট অঞ্চল ও রিটার্নিং অফিসার ফয়সল কাদের এর হাতে মনোনয়ন পত্র দাখিল করছেন।

মনোয়নপত্র জমাদান শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দ্যোশে মেয়র প্রার্থী মো. জহিরুল আলম বলেন, গনতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভীত মজবুত ও সুদৃঢ় করনের লক্ষ্যেই জাকের পার্টি সিটি মেয়র নির্বাচন করছে।

 

জাকের পার্টি সিলেট সিটির আরো উন্নয়ন চায়। আধুনিক ও মানবিক সিলেট চায় জাকের পার্টি। তাই তারুণ্য নির্ভর প্রার্থী দিয়েছে জাকের পার্টি। মনোনয়নপত্র দাখিলের সময় জাকের পার্টি ও সহযোগী সংগঠন সিলেট মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

—বিজ্ঞপ্তি

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article