প্রতারণা মামলায় বিতর্কিত গায়ক নোবেল এক দিনের রিমান্ডে

প্রতারণা মামলায় বিতর্কিত গায়ক নোবেল এক দিনের রিমান্ডে - Surma Times | Sylhet News

4f4313d1d68a7022960713bb632b4be4 6468ce43725db

সুরমা টাইমস ডেস্কঃ

 

প্রতারণার মামলায় গ্রেফতার গায়ক মাইনুল আহসান নোবেলকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ শনিবার (২০শে মে) বিকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবীর তাকে রিমান্ডে পাঠান। সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা শাহ আলম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, নোবেলকে তিন দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরির্দশক হুমায়ুন কবির। অন্যদিকে নোবেলের আইনজীবী করেন জামিনের আবেদন। শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

এরআগে রাজধানীর মতিঝিল থানায় হওয়া প্রতারণার মামলায় নোবেলকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। অপর দিকে নোবেলের আইনজীবী তার জামিনের আবেদন করেন।

আদালত সূত্র জানায়, উভয় পক্ষের শুনানি নিয়ে নোবেলকে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত।

নোবেলের রিমান্ডের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির গোয়েন্দা বিভাগের (লালবাগ বিভাগ) পরিদর্শক হুমায়ুন কবির।

অনুষ্ঠানে না গিয়ে ১ লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা করা হয়। মামলাটি করেন সাফায়েত ইসলাম নামের এক ব্যক্তি।

মামলায় সাফায়েত ইসলাম অভিযোগ করেন, তিনি শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। তারা পুনর্মিলনী উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। পরে শিল্পী হিসেবে নোবেলের সঙ্গে তিনি মুঠোফোনে যোগাযোগ করেন। গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিলের হীরাঝিল হোটেলের দ্বিতীয় তলায় নোবেলের সঙ্গে তিনি ও তার এক বন্ধু বৈঠক করেন। সেখানে তাদের কলেজের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেলকে ১ লাখ ৭৫ হাজার টাকা দেওয়ার চুক্তি হয়।

সেদিনই তাকে ১৫ হাজার টাকা দেওয়া হয়। নোবেল জানান, অনুষ্ঠানের আগেই সব টাকা পরিশোধ করতে হবে। এরপর দুই দফায় তার ব্যাংক হিসাবে ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। নোবেল সেই টাকা তুলেও নেন। কিন্তু ২৮ এপ্রিল তিনি অনুষ্ঠানে আসেননি।

 

এদিকে নোবেলকে তালাক দেওয়া স্ত্রী সালসাবিল বিকালে ডিবি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, নোবেল মাদকাসক্ত হয়ে পড়েছেন। তাকে একজন নারী এয়ার হোস্টেজ মাদক সরবরাহ করেন।

 

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article