সিলেটে হঠাৎ ছাত্রদলের ঝটিকা মিছিল: আট জন আটক

সিলেটে হঠাৎ ছাত্রদলের ঝটিকা মিছিল: আট জন আটক - Surma Times | Sylhet News

jhl

নিজস্ব প্রতিবেদক::

 

সিলেট নগরীতে ছাত্রদলের একটি ঝটিকা মিছিল থেকে আট জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২রা মে) বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের চৌহাট্টা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আজ বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর রিকাবিবাজার থেকে হঠাৎ ছাত্রদলের ঝটিকা মিছিলটি চৌহাট্টা এলাকায় আসামাত্র পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়,এবং আট জনকে আটক করে।

তথ্যটি নিশ্চিত করেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। আটককৃতরা হলেন- ১)জুনেদ হোসেন (৩০), ২) আবুল হোসেন চৌধুরী (৩৪), ৩) রাজু আহমেদ (৩৮), ৪) কামরুল হাসান (৩০), ৫) সাইফুল ইসলাম সোহাগ (২০), ৬) হাফিজুল (২৫), ৭) আব্দুস সালাম টিপু (৩৮) ও ৮)পারভেজ খান জুয়েল (৩৮)।

বর্তমানে নগরীর চৌহাট্টা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা যায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিরস্থায়ী মুক্তি ও নেতাকর্মীদের উপর থেকে সকল মামলা প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর রিকাবিবাজার থেকে হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

মিছিলটি চৌহাট্টার দিকে আসার চেষ্টা করলে পথিমধ্যে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এসময় ছয় ছাত্রদল কর্মী ও সন্দেহভাজন দুই জন সহ মোট আটজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ।

এবিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোহাম্মদ আলী মাহমুদ জানান ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article