কানাইঘাটে মহান মে দিবস উদযাপিত

কানাইঘাটে মহান মে দিবস উদযাপিত - Surma Times | Sylhet News

1 May News Pic 02

কানাইঘাট প্রতিনিধিঃ

 

কানাইঘাটে লাল পতাকার মিছিল সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রমিক মেহনতি মানুষের অংশগ্রহণে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়।

র‌্যালী পরবর্তী উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচালনায় মে দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হায়দার আলী,

 

কানাইঘাট থানার সেকেন্ড অফিসার সোহেল মাহমুদ, যুব উন্নয়ন অফিসার আব্দুল আউয়াল সহ প্রশাসনের বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা—কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এছাড়াও মহান মে দিবস উপলক্ষে কানাইঘাট পৌর শহরে হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article