বাম্পার ফলন হওয়ায় কৃষকরা খুশি কানাইঘাটে বোরো ধান কাটার উৎসবের উদ্বোধন

বাম্পার ফলন হওয়ায় কৃষকরা খুশি কানাইঘাটে বোরো ধান কাটার উৎসবের উদ্বোধন - Surma Times | Sylhet News

Screenshot 20230418 133303

কানাইঘাট প্রতিনিধিঃ

 

সিলেটের কানাইঘাট উপজেলায় বোরো ধানের আবাদ এবার বেড়েছে। যথাসময়ে সরকারের পক্ষ থেকে বীজ, সার সহ প্রনোদনা পাওয়ার কারনে ফলন ভালো হওয়ায় কৃষকরা এবার দারুন খুশি। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে নিরাপদে ধান কেটে ফসল ঘরে তোলার জন্য যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটা ও মাড়াইয়ের জন্য মাঠে গিয়ে কৃষকদের নানা ভাবে পরার্মশ দিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক ও মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

এদিকে গতকাল মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে সাতবাঁক ইউনিয়নের চাতল হাওরে গিয়ে বোরো ধান কাটার উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। তিনি কাঁচি নিয়ে মাঠে গিয়ে কৃষকদের সাথে বোরো ধানও কাটেন। ধান কাটা উৎসবে অংশ নেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক, থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আউয়াল, সাতবাঁক ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ।

ধান কাটার উৎসবের সময় নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেট অঞ্চলের সকল অনাবাদী জমি চাষাবাদের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এরই আলোাকে সিলেট জেলার সকল উপজেলা অনাবাদী জামিয়ে চাষাবাদের আওতায় আনার কৃষি বিভাগ তেকে শুরু করে জন্য মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।

 

সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান স্যার প্রত্যেক উপজেলায় কৃষকদের নিয়ে উদ্বুদ্ধকরণ সমাবেশ এবং নিজ হাতে বীজ, সার ও সহ অন্যান্য কৃষি উপকরণ বিতরণের কারনে এবারের বুরো ধানের আবাদ কানাইঘাটে বেড়েছে এবং ভালো ফলন হয়েছে, কৃষকরাও এত আনন্দিত।

সামনে আউশ ও আমন মৌসুমে ফসলের সংখ্যা বাড়বে বলে তিনি জানান। প্রাকৃতিক দূর্যোগ থেকে ফসল তাড়াতাড়ি ঘরে তোলার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।

কৃষি কর্মকর্তা কৃষিবিদ এমদাদুল হক জানান এ বছর কানাইঘাট উপজেলায় রেকর্ড পরিমান ৬ হাজার ২৫১ হেক্টর জমিতে উন্নতজাতের বোরো ধানের আবাদ হয়েছে। যা গত বছরের তুলনায় ৪১ হেক্টর বেশি। কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ে ফসলের তদরকী সহ কৃষকরা উন্নতজাতের হাইব্রিড ধান আবাদ করায় ফলন বাম্পার হয়েছে।

কৃষকরা যাতে করে ধান পাকার সাথে সাথে কম খরচে ঘরে তুলতে পারেন এজন্য ধান কাটার যান্ত্রিক বাহন ব্যবহার কারার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article