সিলেট টাইলস শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল

সিলেট টাইলস শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল - Surma Times | Sylhet News

TILES SOMMITTEE NEWS 15 04 2023 1

সিলেট টাইলস শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সিলেট নগরীর শিবগঞ্জস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিল পূর্ব অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দকে এবং বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় শেলটেক সিরামিক লিমিটেড এক্সিকিউটিভ সেলস মো. আনিছুর রহমান কে।

সিলেট টাইলস শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিলে সভাপতি রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: শাহান আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির সভাপতি তফাজ্জল হোসেন বলেন, সিলেট টাইলস ব্যবসায়ী সমিতি ও সিলেট টাইলস শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতি ওতপ্রোতভাবে জড়িত। একে অন্যের সহযোগিতা ছাড়া কোন কাজেই সফলতা পাওয়া যাবে না। তাই আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠাই পারে টাইলস ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারীদের জীবন মান উন্নয়ন করা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

আজমীর রহমানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট টাইলস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান অরুপ রায়।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট টাইলস শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির উপদেষ্টা শিমুল মুৎসুদ্দি, কোষাধ্যক্ষ জাবের আহমদ ময়না, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল মালেক, সহ-সাংগঠনিক আলমগীর হোসেন, প্রচার সম্পাদক মাইনুদ্দীন শিকদার, সহ-প্রচার সম্পাদক মামুন আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান। এছাড়াও সিলেট টাইলস শ্রমিক কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত।

 

 

—বিজ্ঞপ্তি ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article