শামীম ও লাহিনের মায়ের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

শামীম ও লাহিনের মায়ের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক - Surma Times | Sylhet News

Bnp Muktadir Shuk Photo 13 04 2023

সিলেট জেলা যুবদলের দলের আহবায়ক কমিটির সাবেক সদস্য এনামুল হক চৌধুরী শামীম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদুল এনাম চৌধুরী লাহিনের মাতা রফিকা বেগম চৌধুরী (৬৮) এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

 

মরহুমার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

এক শোক বার্তায় তিনি বলেন, যুবদল নেতা শামীম ও স্বেচ্ছাসেবক দল নেতা লাহিনের মমতাময়ী মা রফিকা বেগম চৌধুরী একজন দ্বীনদার ও পরহেযগার নারী হিসেবে সবার কাছে প্রিয়পাত্র ছিলেন।

তিনি অসহায় মানুষের কল্যাণে সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার মৃত্যুতে একজন গুনী নারীকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

 

 

 

—বিজ্ঞপ্তি ।।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article