‘৮০ বছর হলেও শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে চাই’- রানী

'৮০ বছর হলেও শাহরুখের সঙ্গে রোম্যান্স করতে চাই'- রানী - Surma Times | Sylhet News

FBImage 2023 04 05T100425593 642cfd63309b7

সুরমা টাইমস ডেস্কঃ

 

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে। আর রানি মুখোপাধ্যায় অভিনীত এই ছবি বরাবরের মতোই সকলের মন কেড়েছে। এক বাঙালি মায়ের লড়াইকে অনবদ্য রূপে অনস্ক্রিন ফুটিয়ে তুলেছেন তিনি। তাঁর অভিনয়ের অকুণ্ঠ প্রশংসা করেছেন খোদ কিং খান।

বক্স অফিসে খুব প্রভাব ফেলতে না পারলেও মর্দানি খ্যাত অভিনেত্রী এই ছবিতে অভিনয় সবার মন জয় করে নিয়েছে।এই ছবিতে তাঁর সঙ্গে হেসেছেন দর্শকরা, কেঁদেছেন।1677940906 07c80dc4dfad3dbad3b3195dbe926424

কেবল শাহরুখ খান নন, করণ জোহরও আবেগে ভেসেছেন অভিনেত্রীর অভিনয় দেখে। বলেছেন এটাই তার ক্যারিয়ারের সেরা কাজ। আদিত্য চোপড়া নিজেও তার স্ত্রীর অভিনয়ে অভিভূত হয়েছেন। এই সিনেমা মুক্তির পর একাধিক সাক্ষাৎকার দিয়েছেন রানী মুখোপাধ্যায়। জানিয়েছেন নিজের অনুভূতি। তেমনই এক সাক্ষাৎকারে শাহরুখ খানের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন রানী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় তিনি শাহরুখের সঙ্গে অভিনয় করতে চান কিনা। উত্তরে অভিনেত্রী বলেন তিনি চান লেখকরা যেন একটা পরিণত প্রেমের গল্প আনেন তাঁদের কাছে। আর সেই গল্পে তিনি শাহরুখের বিপরীতে অভিনয় করতে চান। rani mukerji to be the leading lady of shahrukh khans salute

 

প্রসঙ্গত রানি এবং শাহরুখ একসঙ্গে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন। কুছ কুছ হোতা হ্যায়, চলতে চলতে, কভি আলবিদা না কেহনা, ইত্যাদির মতো জনপ্রিয় জুটি উপহার দিয়েছেন তাঁরা।

দর্শকদের কাছে এখনও যে এই জুটি হিট এবং জনপ্রিয় সেটা বলাই বাহুল্য। অন্যদিকে রানি মুখোপাধ্যায় নিজেও আত্নর সহকর্মীদের তালিকায় উপরের দিকে শাহরুখকে রেখেছেন সেটাও বলা যায়।

 

অভিনেত্রী জানিয়েছেন তিনি যখন ৮০ বছরে পৌঁছবেন আর শাহরুখ ৯৫ -এ তখনও যেন তাঁরা পর্দায় রোম্যান্স করতে পারেন। অভিনেত্রীর কোথায়, ‘আমি ৮০ বছর বয়স পর্যন্ত শাহরুখের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে চাই যখন ওর ৯৫ বছর বয়স হবে।’ একই সঙ্গে তিনি বলেন, ‘আমি সুন্দর এবং ম্যাচিওর প্রেম কাহিনি করতে চাই শাহরুখের সঙ্গে।’

 

কেবল অনস্ক্রিন নয়, অফস্ক্রিনেও শাহরুখ-রানীর বন্ধুত্ব অটুট আছে এখনো। শাহরুখ কিছুদিন আগে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র প্রশংসা করে টুইট করেছিলেন। তিনি লিখেছেন, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের পুরো টিমের কী অসাধারণ প্রচেষ্টা। আমার রানী কেন্দ্রীয় চরিত্রে জ্বলজ্বল করছেন, যেমনটা একজন রানীই পারেন।’

 

 

সূত্র:– হিন্দুস্থান টাইমস ।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article