এতিমদের সম্মানে ব্যতিক্রমী ইফতার

এতিমদের সম্মানে ব্যতিক্রমী ইফতার - Surma Times | Sylhet News

02 04 2023

হবিগঞ্জ প্রতিনিধি::

 

কারো নেই মা, কারো বাবা। অনেকেই রয়েছেন স্বজনহীন। এমন আরো অনেক শিশুই আছে এই এতিমখানায়, যারা জীবনের সঙ্গে সংগ্রাম করে চলছে প্রতিনিয়ত।

এবার এতিম শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতারের আয়োজন করেছেন গ্রিস ও বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল জাগো ডট নিউজ। রবিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আব্দুল্লাহ ইসমাইল হিফজুল কুরআন এতিমখানায় গ্রিস প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্নার সার্বিক
সহযোগীতায় বাংলা ট্রিবিউনের হবিগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরীর পরিচালনায় প্রায় ৭০ জন এতিম শিশু শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাবেক সহ সভাপতি এম এ মুহিত, দিনারপুর কলেজের প্রভাষক মোশারফ আলী মিঠু, ইউপি সদস্য জোবায়ের আহমদ, আওয়ামী লীগ নেতা শামীম আহমদ, সৈয়দ মিসবাউজ্জামান, শাহ ওমর আলীসহ অনেকেই।

ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল হাদী বানী। তিনি বলেন— বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকহীন শিশুদের পড়াশোনা ও খাবারের ব্যবস্থা করা হয় এখানে। সব সময় তাদের ভাগ্যে ভালো খাবার জোটে না। জাগো ডট নিউজের আয়োজনে এতিম শিশুসহ শিক্ষক ও অতিথিদের নিয়ে উৎসবমুখর পরিবেশে ইফতার আয়োজন করায় খুশি সবাই।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article