সমাজের কল্যাণে কাজ করলে মানুষের অভূতপূর্ব ভালোবাসা অর্জন করা যায়: আমিনুল ইসলাম রাবেল

সমাজের কল্যাণে কাজ করলে মানুষের অভূতপূর্ব ভালোবাসা অর্জন করা যায়: আমিনুল ইসলাম রাবেল - Surma Times | Sylhet News

Baday pasa up 01

সুরমা টাইমস ডেস্কঃ

গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেছেন, সমাজের কল্যাণে কাজ করলে মানুষের অভূতপূর্ব ভালোবাসা অর্জন করা যায়। ব্যক্তিগত ও সামাজিক দায়বদ্ধতাই কল্যাণের পূর্বশর্ত। সমাজ প্রতিনিধিরা সেই দায়বদ্ধতা নিয়ে কাজ করলে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব। এ ক্ষেত্রে বাদেপাশা ইউনিয়ন পরিষদের বর্তমান পরিষদ তাদের কর্তব্যটুকু সম্পন্ন করতে সচেষ্ট হয়েছে।

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে বর্তমান পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত বৃহস্পতিবার (২ মার্চ) ইউনিয়ন পরিষদের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মোঃ জাহিদ হোসাইনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমেদ, ১০নং উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী সালেহ আহমেদ, আরব আমিরাতের আজমান আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সামছুল আলম,

 

বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন সংস্থার সভাপতি মাস্টার আব্দুস সালাম। অনুষ্ঠানে কুশিয়ারা অঞ্চলের সর্ববৃহৎ ও জনপ্রিয় সামাজিক উন্নয়নমূলক সংস্থা, বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন সংস্থা,শেখ নিদাই সমাজ কল্যান সংস্থা ও এলাকার উন্নয়নে বিশেষ অবদান রাখায় মায়া ফুসকা এ্যান্ড কফি হাউস স্বত্বাধিকারী আব্দুল কালামকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিশিষ্ট রাজনীতিবিদ ও ৪নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বৃহত্তর বাদেপাশা যুব উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মহি উদ্দিন রুবুল, অর্থ সম্পাদক আব্দুল কালাম। এছাড়া অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article