কানাইঘাট পৌর আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত

কানাইঘাট পৌর আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত - Surma Times | Sylhet News

27 Feb News Pic 02

কানাইঘাট প্রতিনিধি::

সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জেলা পরিষদের সদস্য মস্তাক আহমদ পলাশ বলেছেন, দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারো আওয়ামীলীগ যাতে করে সরকার গঠন করতে পারে এজন্য সকল ভেদাবেদ ভুলে গিয়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের জন্য কাজ করতে হবে।

তিনি আরো বলেন, কানাইঘাট উপজেলা ও পৌর আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার জন্য ধারাবাহিক ভাবে সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড কমিটি গঠন সহ সাংগঠনিক কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে পৌর আওয়ামীলীগকে আরো সুসংগঠিত হওয়ার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

মস্তাক আহমদ পলাশ সোমবার বিকেল ৩টায় খেয়াঘাট বাসস্ট্যান্ড মাঠে কানাইঘাট পৌর আওয়ামীলীগের ২নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। দলের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতিতে শুরুতে জাতীয় পতাকা ও আওয়ামীলীগের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাহার উদ্দিনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, সহ সভাপতি জামাল উদ্দিন, মাসুক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, নাজমুল ইসলাম হারুন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হেকিম শামীম, শাহাব উদ্দিন।

উদ্বোধক ছিলেন, পৌর আওয়ামীলীগের সভাপতি কেএইচএম আব্দুল্লাহ, প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহিন।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাবেক কাউন্সিলর ইসলাম উদ্দিন, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি সেলিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহŸায়ক এনামুল হক, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম, পৌর ছাত্রলীগের সভাপতি হারিছ উদ্দিন, কানাইঘাট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি খালেদ স্বাধীন।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article