এবার ৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান

এবার ৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান - Surma Times | Sylhet News

6fa4377a8368080c08866a0998b0380e 63fad8ba55890

সুরমা টাইমস ডেস্কঃ

তুরস্কের পর এবার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান।স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পে দেশটির উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরো কেঁপে উঠে। তবে ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া জাপানের সংবাদমাধ্যমগুলোতে এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভূমিকম্পটি প্রায় ৪৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।

জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প সাধারণ ঘটনা।

এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কের ৪৪ হাজার ২১৮ এবং সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন। গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

এদিকে, আজ রোববার পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন অঞ্চলে ৬.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। এ ভূমিকম্পেও সর্বশেষ কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, শনিবার স্থানীয় সময় বিকেলের দিকে মিয়ানমারের আয়াবতী ও রাখাইন রাজ্যেও জোড়া ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের কক্সবাজারেও। এর আগে, গত ১৬ ফেব্রুয়ারি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্প বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলায়ও অনুভূত হয়।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article