ক্যান্সার ধরা পড়ার পর নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ক্যান্সার ধরা পড়ার পর নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার - Surma Times | Sylhet News

brideকুমিল্লার বুড়িচং উপজেলা থেকে সুমাইয়া আক্তার (২২) নামের এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বুড়িচং উপজেলার ডুবাইরচর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সুমাইয়া ঢাকার সবুজবাগ থানার নাছির উদ্দিনের স্ত্রী ও ডুবাইরচর গ্রামের আবুল হাশেমের মেয়ে। ঘটনাস্থল থেকে বাবা ও মাসহ পরিবারের সদস্যদের উদ্দ্যেশ্যে সুমাইয়ার লেখা চিঠি উদ্ধার করা হয়েছে।

সুমাইয়ার মা সানু বেগম জানান, তিন মাস আগে ঢাকার সবুজবাগ থানার নাছির উদ্দিনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর সুমাইয়া অসুস্থ পড়ে। পরে কুমিল্লায় এনে পরীক্ষার পর তার মেয়ের ক্যান্সার শনাক্ত হয়। এরপর সুমাইয়া রিপোর্টগুলো ছিড়ে ফেলে দেয়। গত বৃহস্পতিবার দুপুরে বিশ্রামের কথা বলে একটি কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বাবা ও মাসহ পরিবারের সদস্যদের উদ্দ্যেশ্যে সুমাইয়ার লেখা চিঠি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানতে পারব।

চিঠিতে সুমাইয়া লেখেন, তার শ্বশুরবাড়ির লোকজন ভালো ছিল। গত ১৫ দিন আগে দেবরকে নিয়ে বাবার বাড়িতে আসেন। অসুস্থ হওয়ায় ডাক্তার দেখান। রিপোর্টে ক্যান্সার ধরা পড়ে।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, তার শ্বশুরবাড়ি থেকে দেওয়া শাড়ি গহনাসহ সব যেন ফিরিয়ে দেওয়া হয়। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করেন ক্যানসার হওয়ায় তার চিকিৎসার জন্য তার বাবা মার পক্ষে এত টাকা খরচ চালানো সম্ভব নয়। তাই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article