সাভারে দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কা

সাভারে দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কা - Surma Times | Sylhet News

সাভারে দুই বাসে আগুন, নাশকতার আশঙ্কা - Surma Times | Sylhet News

সাভার, ৯ নভেম্বর: সাভারে পৃথক স্থানে পার্কিং করা দুইটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় বাসগুলোতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ধারণা, দুর্বৃত্তরা গাড়িগুলোতে আগুন দিয়েছে।

রবিবার মধ্যরাত ১টার দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকায় পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাস পার্কিং করা ছিল। দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

একই মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ডের টাটা সার্ভিসিং সেন্টারের সামনে পার্কিং করে রাখা ইতিহাস পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, রাতে সাভারের গেন্ডা এলাকায় শ্রমিকদের বহনে ব্যবহৃত বাসে ও বলিয়ারপুর এলাকায় ইতিহাস পরিবহনের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পৃথক দুটি স্থানে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে, নাশকতার উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা দুইটি বাসে আগুন দিয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article