নৃত্যশিল্পীকে নাচের কথা বলে সংঘবদ্ধ ধ*র্ষণ: অভিযুক্ত বিয়ানীবাজার থেকে গ্রেফতার

নৃত্যশিল্পীকে নাচের কথা বলে সংঘবদ্ধ ধ*র্ষণ: অভিযুক্ত বিয়ানীবাজার থেকে গ্রেফতার - Surma Times | Sylhet News

নৃত্যশিল্পীকে নাচের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ: সরাইলের এক আসামি বিয়ানীবাজার থেকে গ্রেফতার - Surma Times | Sylhet Newsসিলেট, ১৬ সেপ্টেম্বর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নৃত্যশিল্পীকে নাচের অনুষ্ঠানের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত ঘটনায় অভিযুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে এসআরবি-৯।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালনে প্রতিজ্ঞাবদ্ধ। এছাড়াও যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে এসআরবির প্রতিটি সদস্য জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করবে।

ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম (১৬) কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন হারং এলাকার বাসিন্দা এবং একজন পেশাদার নৃত্যশিল্পী। গত ৮ সেপ্টেম্বর ১নং বিবাদী রাকিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে সাক্ষী সাইদ হোসেনের মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন করেন। ১নং বিবাদী ফোনে জানান যে, গত ১০ সেপ্টেম্বর তার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য একটি ড্যান্স টিম প্রয়োজন। যার পরিপ্রেক্ষিতে ভিকটিমের সাথে ১নং বিবাদীর নৃত্য পরিবেশনের জন্য ৯,০০০ টাকা পারিশ্রমিকে চুক্তি সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী ভিকটিম সাক্ষী তাসলিমা আক্তার ও সাক্ষী সাইদ হোসেন ১নং বিবাদী রাকিবের কথামতো নৃত্য পরিবেশনের উদ্দেশ্যে কুমিল্লা থেকে সরাইলের উদ্দেশ্যে রওনা হন। তারা গত ১০ সেপ্টেম্বর আনুমানিক বিকাল ৪টা ৩০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন কুট্টাপাড়া বিশ্বরোড এলাকায় পৌঁছালে পূর্ব থেকে সেখানে অপেক্ষমাণ ১নং বিবাদী তাঁদের গ্রহণ করেন এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে তাদেরকে সরাইল থানাধীন শাহবাজপুর ব্রিজের নিচে নিয়ে যান।

১নং বিবাদী ও তার সহযোগীরা ভিকটিম এবং তার সঙ্গীদের নদীপথে দ্রুত বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে একটি ইঞ্জিনচালিত নৌকায় উঠতে বলেন এবং ভিকটিম ও তার সঙ্গীরা নৌকায় ওঠেন। নৌকাটি শাহবাজপুর ব্রিজের নিচ থেকে তিতাস নদীর মধ্যবর্তী স্থানে পৌঁছালে ১নং বিবাদী রাকিব হঠাৎ নৌকার ইঞ্জিন বন্ধ করে দেন। এ সময় তার সহযোগিতায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি নৌকার ছাউনির ভেতরে প্রবেশ করে ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক একাধিকবার পালাক্রমে ধর্ষণ করে।

পরবর্তীতে নৌকায় থাকা অন্যান্য সাক্ষীরা ১নং বিবাদী ও তার সহযোগীদেরকে বাধা প্রদান করলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ভিকটিমসহ অন্যান্য সাক্ষীদের নাসিরনগর থানাধীন গোকর্ণ এলাকার নদীর পাড়ে নামিয়ে দিয়ে বিবাদীরা নৌকাযোগে পালিয়ে যান। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে এসআরবি-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সদর কোম্পানি, সিলেট এবং সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ অভিযানিক দল গত ১৫ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১টা ৩০ মিনিটে সিলেট জেলার বিয়ানীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মামলা নম্বর ১০, তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৬, ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯(৩) মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে নৃত্যশিল্পীদের নাচের অনুষ্ঠানের কথা বলে নিয়ে এসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তদন্তে প্রাপ্ত ১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি মুজাহিদ (১৮), পিতা আঙ্গুর মিয়া, সাং বুড্ডা, থানা সরাইল, জেলা ব্রাহ্মণবাড়িয়া। প্রাথমিকভাবে ঘটনায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করে উপরোক্ত তথ্যাদি প্রকাশ করে।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article