সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি, আনন্দে ভাসছে পরিবার

সিলেটে একসাথে তিন সন্তানের জন্ম দিলেন ডলি, আনন্দে ভাসছে পরিবার - Surma Times | Sylhet News

সিলেটে তিন সন্তানের জননী ডলি, আনন্দে ভাসছে পরিবার - Surma Times | Sylhet Newsসিলেট, ১০ সেপ্টেম্বর: সিলেট নগরীর মিরের ময়দানস্থ ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন ডলি বেগম নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার বিকাল ৩টায় সফল অস্ত্রোপচারের মাধ্যমে তার কোল জুড়ে আসে দুই ছেলে ও এক মেয়ে। বর্তমানে মা ও তিন নবজাতকই সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

ডলি বেগমের স্বামী নজরুল ইসলাম গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর পশ্চিমবাগের বাসিন্দা। তিনি স্ত্রীকে নিয়ে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।

একসাথে তিন সন্তানের জন্ম হওয়া প্রসঙ্গে ফেয়ার হেলথ প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের আহমদ জুবের জানান, ডা. গুলশান-ই-জাহান বিথীর নেতৃত্বে একদল চিকিৎসক এই সফল অস্ত্রোপচার সম্পন্ন করেন। তিনি বলেন, সাধারণ প্রসবের তুলনায় এটি একটি বিশেষ ও বিরল ঘটনা।

খবরটি ছড়িয়ে পড়তেই আনন্দে ভাসছে পরিবারের সদস্যরা। নবজাতকদের দেখতে শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনরা হাসপাতালে ভিড় করছেন। সুন্দর ও সুস্থ ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article