সিলেট, ৫ সেপ্টেম্বর ২০২৬: সিলেট মহানগরীতে পুলিশের কঠোর চিরুনি অভিযান চলছেই। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ৫ ঘণ্টাব্যাপী কঠোর এ অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।
অভিযানে কোতোয়ালি মডেল থানার বিভিন্ন এলাকা থেকে ৯, জালালাবাদ থানা এলাকা থেকে ১২, এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১২, দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ৮, মোগলাবাজার থানা এলাকা থেকে ২ এবং শাহপরান থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। তাদের রবিবার আদালতে সোপর্দ করা হতে পারে।
তারা জানায়, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলবে।




