মাধবপুর থেকে অপহরণের পর সিলেটে ফেলে যাওয়া স্কুলছাত্র উদ্ধার

মাধবপুর থেকে অপহরণের পর সিলেটে ফেলে যাওয়া স্কুলছাত্র উদ্ধার - Surma Times | Sylhet News

মাধবপুর থেকে অপহরণের পর সিলেতে ফেলে যাওয়া স্কুলছাত্র উদ্ধার - Surma Times | Sylhet Newsহবিগঞ্জ, ৪ সেপ্টেম্বর: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের প্রায় ১২ ঘণ্টা পর সিলেটের শাহপরান এলাকায় এক স্কুলছাত্রকে ফেলে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

উদ্ধার হওয়া কিশোরের নাম সৈয়দ সাদাফ। উপজেলার নোয়াপাড়া এলাকার সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সে। পরিবারের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দিকে তিন-চারজনের একটি দল তার মাথায় আঘাত করে জোর করে একটি হাইস্পিড গাড়িতে তুলে নেয়। এরপর দীর্ঘ সময় তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে বেড়ানো হয়।

সাদাফ জানিয়েছে, গাড়িতে থাকা লোকজন নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিল। রাত শেষ হওয়ার আগমুহূর্তে সিলেটের জাফলং সড়ক ঘেঁষা শাহপরান এলাকায় তাকে গাড়ি থেকে নামিয়ে চলে যায় অপহরণকারীরা। পরদিন সকালে এলাকাবাসী ও এক সিএনজি অটোরিকশাচালকের চোখে পড়ে তার অবস্থান। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের সদস্যরা।

মাধবপুর থানার ওসি সোহেল রানা এ বিষয়ে বলেন, অপহরণের বিষয়টি তিনি শোনেননি। এ ঘটনায় থানায় কেউ কোনো সাধারণ ডায়েরিও করেননি। তবে অভিভাবকদের সন্তানদের বিষয়ে আরও সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

শিশু-কিশোরদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে এই ঘটনা।

★★★★★

সুরমা টাইমস পড়ে ভালো লাগলো?
আপনার মতামত জানান!

গুগলে রেটিং দিন রিভিউ লিখুন ⭐
Share This Article